ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী

পটুয়াখালীর দুমকিতে ৬ শ’ ৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় শেখ হাসিনা সেনানিবাসের সদস্যরা লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল ইসলাম, দুমকি  উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, লেফটেন্যান্ট কর্নেল মুনীর হোসেন, মেজর আওলাদ হোসেন ও লেফটেন্যান্ট লুবিয়া কামরুল রায়া।

ব্রীগেডিয়ার জেনারেল শরীফুল ইসলাম বলেন, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী জীবনবাজী রেখে সাধারন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এছাড়াও বর্তমানে জেলায় ডাইরিয়ায় আক্রান্ত রোগির সাহায়্যে সহায়তা নিয়ে সেনাবাহিনী এগিয়ে আসছে।

এ সময় প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আটা, সেমাই ও চিনি প্রদান করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑